ব্যবহারের শর্ত

বার্তাঘরের ওয়েবসাইট ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।

স্বত্ব: এই সাইটের লেখা, ছবি, গ্রাফিক্স, অডিও ও ভিডিওর স্বত্ব বার্তাঘরের অথবা সংশ্লিষ্ট উৎসের। অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃপ্রকাশ করা যাবে না। উৎস হিসেবে বার্তাঘরের নাম ও লিংক দিয়ে খবরের অংশবিশেষ উদ্ধৃত করা যাবে।

পাঠকের লেখা: মন্তব্য, দাবি বা প্রমাণ হিসেবে আপনি যা পাঠান, তার দায় আপনার। মিথ্যা, মানহানিকর, বিদ্বেষমূলক, অশ্লীল বা আইনবিরোধী লেখা পাঠানো যাবে না। এমন লেখা প্রকাশ না করার বা সরিয়ে নেওয়ার অধিকার বার্তাঘরের আছে।

বাইরের লিংক: খবরে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। সেসব সাইটের বিষয়বস্তুর দায় বার্তাঘরের নয়।

তথ্যের ব্যবহার: খবর নির্ভুল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তবে সাইটের তথ্যের ভিত্তিতে নেওয়া আর্থিক, চিকিৎসা বা আইনি সিদ্ধান্তের দায় বার্তাঘর নেবে না।

পরিবর্তন: প্রয়োজনে এসব শর্ত হালনাগাদ করা হতে পারে। হালনাগাদ শর্ত এই পাতায় প্রকাশ করা হবে।